Sylhet Today 24 PRINT

সুমেল হত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভের ডাক

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৩ মে, ২০২১

স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় সাইফুলসহ সকল অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে আগামি ১৯ মে বুধবার সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়েছেন ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটি’র নেতারা।

বুধবার (১২ মে) বিকেলে চাউধলনী স্কুল এন্ড কলেজে সুমেল হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত সভায় মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ^নাথ উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, অনতিবিলম্বে সুমেল হত্যার ঘটনায় সাইফুলসহ জড়িত সকলকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।

এছাড়াও সুমলে হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও বিশ্বনাথ থানার ওসি শামীম মুসাকে সরিয়ে নেওয়ার জন্য সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।

চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য-সচিব বাবুল মিয়া মাস্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আহমদ আয়না।

সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসন ধন মিয়া, নিহত সুমেলের চাচা নজির উদ্দিন ও নিহত দয়ালের ভাতিজা এবং দয়াল হত্যা মামলার বাদি কৃষক আহমদ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.