Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার এক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ মে, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪১ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৩ মে) ওলিপুর দরগা গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম উপজেলার পুরাসুন্দা গ্রামের হাবিবুল্লার ছেলে। তিনি বাউল শিল্পী রত্নার স্বামী।

পুলিশ জানায়, ২০২০ সালের ৬ মে তাজুল ইসলামের বিরুদ্ধে ৪১ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেন হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার হাজী আব্দুল বারিকের ছেলে ও মেসার্স আল তারেক মটরসের সত্ত্বাধিকারী বাচ্চু মিয়া। এ মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও তার বিরুদ্ধে তিনটি চেক ডিজঅনার মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.