Sylhet Today 24 PRINT

জুড়ীতে মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

জুড়ী প্রতিনিধি |  ১৬ মে, ২০২১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকায় একটি মার্কেট ও ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

রোববার (১৬ মে) রাত ৯টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুন আশপাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে এলপিজি গ্যাস সিলিন্ডারের একটি দোকান ছিল।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে একটি মার্কেটের কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রাত সাড়ে ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত ৬তলা একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার অনুপ কুমার সিংহ আগুনের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের কয়েকটি ইউনিট কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.