Sylhet Today 24 PRINT

জুড়ীতে মার্কেট ও ভবনের আগুন নিয়ন্ত্রণে

জুড়ী প্রতিনিধি |  ১৭ মে, ২০২১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকায় মার্কেট ও ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে চৌমুহনী এলাকার মার্কেটের একটি দোকান থেকে আগুন আশপাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে একটি মার্কেটের কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া ৬তলা একটি ভবনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ রোববার (১৬ মে) রাত পৌনে ১২টায় জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকটি ইউনিট কাজ করেছে। আনুমানিক সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.