Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি |  ১৮ মে, ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে তেগাঙ্গা গ্রামের কাছের বন্দেহরি বিলের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

নিহত আবু তাহের উপজেলার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জেলে আবু তাহের বিল থেকে মাছের পোনা ধরে বিক্রির জন্য উপজেলা সদরের বাজারে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তেগাঙ্গা গ্রামের কাছের বন্দেহরি বিলের দক্ষিণ পাড়ে আবু তাহের বজ্রপাতের শিকার হন। এতে তার বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, বন্দেহরি বিলের দক্ষিণ পাশে বজ্রপাতে এক যুবক মারা গেছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.