Sylhet Today 24 PRINT

মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) ভোর রাতে এসআই শামসুল আরেফিনসহ একদল পুলিশ তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার বিরুদ্ধে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.