Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ঐতিহ্যবাহী উচাইল মসজিদে ওযুখানা নির্মাণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ মে, ২০২১

হবিগঞ্জে প্রায় ছয়শ বছরের পুরনো ঐতিহ্যবাহী উচাইল শংকরপাশা শাহী মসজিদে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ওযুখানা। চারপাশে করা হয়েছে রংও।

হবিগঞ্জের পুরনো ঐতিহ্যগুলোর মধ্যে একটি শংকরপাশা শাহী মসজিদ। ঠিক কবে এটি অবিষ্কৃত হয়েছে তার কোন সঠিক ধারণা কারও নেই। অনেকে মনে করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পঞ্চদশ শতকের প্রথমার্ধে মসজিদটি নির্মাণ করেন। অনেকে এটিকে গায়েবি মসজিদও বলে থাকেন।

৯০ দশকে এরশাদ সরকারের আমলে এটি প্রত্মতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেয়। এ সময় মসজিদটিকে কিছু সংস্কারও করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পরে থাকায় এর চারপাশের কারুকাজ কষে পড়তে থাকে। প্রত্মতত্ত্ব বিভাগের অধীনে থাকায় স্থানীয়রাও এটির সংস্কার করতে পারছেন না। মসজিদটি সংস্কারের জন্য সরকারে বিভিন্ন মহলে গেল এক যুগ ধরে দাবি জানিয়েছে আসছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নান্দনিক এ ওযুখানা নির্মাণ করা হয়েছে। এখানে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করেছেন। এছাড়া মসজিদের মূল ভবনের রং করেছে প্রত্মতত্ত্ব বিভাগ। পর্যায়ক্রমে এটিকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.