Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুরে র‌্যাব-৯ এর একটি দল চুনারুঘাট উপজেলার পুরাতন হাইওয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার তিত খাই এলাকার মো. রফিক মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৯) ও চুনারুঘাট উপজেলার মৃত ফয়জুল হকের ছেলে আশরাফুল হক সেলিম (২৬)।

মঙ্গলবার (১৮ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড আকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) একে এম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৭নম্বর উবাহাটি ইউনিয়নের পুরাতন হাইওয়ে থানা এলাকায় অভিযান চালায়। এসময় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মুরাদ মিয়া ও আশরাফুল হক সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.