Sylhet Today 24 PRINT

কবি মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী আজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জ পৌরসভার তিনবারের জননন্দিত পৌর চেয়ারম্যান ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র কবি মমিনুল মউজদীনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)।

২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জ ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন ও তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান নিহত যান। গুরুতর আহত হন বড় ছেলে ফিদেল নাহিয়ান। দেশে-বিদেশে দীর্ঘদিন চিকিৎসার পর নাহিয়ান সুস্থ হয়ে ওঠেন।

অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এর আগে বিশেষ দোয়া মাহফিল ও তাঁদের কবরে বিভিন্ন সংগঠন পুস্পস্তকব অর্পণ করবে।

কবি মমিনুল মউজদীন জীবিত থাকা অবস্থায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এ শহর ছেড়ে পালাবো কোথায়’ এবং মৃত্যুর পর ‘হৃদয় ভাঙ্গার শব্দ’ প্রকাশিত হয়।

উল্লেখ্য মউজদীন পৌর চেয়ারম্যান থাকাকালীন সময়ে সুনামগঞ্জ পৌর শহরে পূর্ণিমার রাতে সড়ক বাতি নিভিয়ে জ্যোৎস্না উপভোগের আয়োজন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.