Sylhet Today 24 PRINT

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ মে, ২০২১

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন করা হয়েছে।

জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকেলে স্হানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক নুরুল হক, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই, কার্যকরী পরিষদের সদস্য দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলী আহমদ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, রইছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, বাংলাটিভির উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার, যায়যায়দিন প্রতিনিধি জুয়েল মিয়া, সিলেটটুডে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, জাগো সিলেট ডটকম প্রতিনিধি কামরুল ইসলাম মাহী প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.