Sylhet Today 24 PRINT

মাধবপুরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৯ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রুবেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্য্যাপিড এ্যাকশন (ব্যাটালিয়ন) র‌্যাব ।

মঙ্গলবার (১৮ মে) রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের নতুন বীজ এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও একটি পিকআপ গাড়ি আটক করে ২ ব্যক্তিকে তল্লাশী করে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব ৯, সিপিসি -১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি অভিযানিক দল মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং সিনিয়র এসএসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় ফরিদপুর সদর উপজেলা রমানাইর গ্রামের হান্নান মিয়ার ছেলে সেলিম হোসেন ৩২), মাধবপুর উপজেলার মনপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে রুবেল মিয়াকে (২৪)গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.