Sylhet Today 24 PRINT

চোখ বেঁধে বিশ্বনাথে সাংবাদিকদের প্রতিবাদ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৯ মে, ২০২১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্থা, গ্রেপ্তার ও মামলা দায়েরের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথে কর্মরত গণ্যমাধ্যমকর্মীরা। এসময় বিশ্বনাথের দু’টি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নামের অপর সংগঠনের সকল নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (১৯ মে) বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এ কর্মসূচী পালন করা হয়।

এসময় সাংবাদিকরা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে অমানুষিক নির্যাতনকারী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিচার দাবি এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা জানান। অবিলম্বে তার মুক্তির দাবিও জানান তারা।

ব্যতিক্রমী এ প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, তজম্মুল আলী রাজু (দৈনিক সবুজ সিলেট), জাহাঙ্গীর আলম খায়ের (দৈনিক সমকাল), প্রনঞ্জয় বৈদ্য অপু (দৈনিক উত্তরপূর্ব), আশিক আলী (দৈনিক যুগান্তর), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (দৈনিক কালেরকন্ঠ), সাইফুল ইসলাম বেগ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), রোহেল উদ্দিন (দৈনিক গণমুক্তি), কামাল মুন্না (দৈনিক যায়যায়দিন), আব্বাস হোসেন ইমরান (দৈনিক আমাদের সময়), নূর উদ্দিন (দৈনিক দিনরাত), নবীন সোহেল (দৈনিক শুভপ্রতিদিন), জামাল মিয়া (দৈনিক ভোরের ডাক), আক্তার আহমদ শাহেদ (দৈনিক মানবজমিন), আব্দুস সালাম (দৈনিক ইনকিলাব), আব্দুস শহিদ (ডাইজেস্ট), আবুল কাশেম (বাংলাদেশ মিডিয়া), বদরুল ইসলাম মহসিন (দৈনিক ভোরের কাগজ), মিছবাহ উদ্দিন (দৈনিক আমার সংবাদ), পাবেল সামাদ (দৈনিক আমাদের নতুন সময়), কামরুল আশিকী (ভোরের সিলেট) সংগঠক শফিক আহমদ পিয়ার, ফজল খান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংবাদকর্মী আহমদ আলী ইরন (দৈনিক জনতা) প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.