Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ১৯ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (বুধবার ) বিকেলে উপজেলার সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ইউছুফ আলীর বাড়িতে তার শ্যালক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেনা গ্রামের উজির মিয়ার ছেলে জীবন মিয়া বেড়াতে যায়। আজ বিকেলে বাথরুমে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.