Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে পৃথক অভিযানে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার (১৯ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট থানার ৭নম্বর উবাহাটা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উবাহাটা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা, ১টি পিকআপ গাড়ী, ও ১টি মোটর সাইকেল জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. সেলিম হোসেন (৩২) ও রুবেল মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়।

অপরদিকে এই রাতে হবিগঞ্জের চুনারুঘাট থানার ৭নম্বর উবাহাটা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দূর্গাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি সিএনজি চালিত অটোরিকশা গাড়ি জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী রতন মিয়া (২৪), মো. আক্কাছ আলী (২৮), মো. শফিক মিয়া (২৪), মো. রইচ মিয়া (৩১), মো. ইউসুফ মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.