Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চা শ্রমিকদের অবস্থান

তারাপুর চা বাগানের শ্রমিকদের বেতন-ভাতার দাবি

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২১

বেতন ভাতার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারাপুর চা বাগানের শ্রমিকরা।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে একঘণ্টা অবস্থান করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালাসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গেল দুই সপ্তাহ যাবত তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না। এছাড়াও কর্তৃপক্ষের অবহেলার কারণে চিকিৎসা, বাসস্থানের অপ্রতুলতাসহ নানা সমস্যায় জর্জরিত তারা।

চা উৎপাদন স্বাভাবিক থাকলেও বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে শ্রমিক পরিবারের কয়েকশ’ সদস্য।

উল্লেখ্য, সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী প্রায় তিনদশক আগে দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত এই চা বাগান জালিয়াতির মাধ্যমে বেদখল করেন। পরে, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়ে রাগিব আলীর দখলমুক্ত হয় বাগানটি। আদালতের নির্দেশনা অনুযায়ী ১১ সদস্যদের কমিটি বাগানটি পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.