Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ মে, ২০২১

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বজ্রপাতে বাবুল মিয়া (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল উপজেলার কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করছিলেন বাবুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা অনুমতি সাপেক্ষে মরদেহ নিয়ে স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.