হবিগঞ্জ প্রতিনিধি | ২০ মে, ২০২১
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ, মামলা প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার দুপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হবিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ রাসেল চৌধুরী, প্রদীপ দাশ সাগর ও সাকিল চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হেস্তানাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতৃবৃন্দ।