Sylhet Today 24 PRINT

মইনউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হলেন আবিদুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২১

সিলেট নগরীর মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোঃ আবিদুর রহমান। বৃহস্পতিবার (২০ মে) তিনি এই পদে যোগদান করেন।

এরআগে অধ্যাপক মো. আবিদুর রহমান অধ্যক্ষ হিসেবে দয়ামীর ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামে।

আবিদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজের বাংলা বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক (সম্মান) ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বৃহস্পতিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মঈনউদ্দিন কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন আবিদুর। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.