Sylhet Today 24 PRINT

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি |  ২০ মে, ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় পৌরশহরের মধ্য বাজার গোলচত্বরে চুনারুঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক রাইরঞ্জন পাল, জুনায়েদ আহমেদ, ওয়াহিদুল ইসলাম জিতু, আব্দুর রাজ্জাক রাজু, মো. মিজানুর রহমান, নূর উদ্দিন সুমন, এস আর রুবেল, শংকর শীল, মীর জুবায়ের আলম, নোমান আহমেদ, এফ এম খন্দকার মায়া, আব্দুল জাহির মিয়া,সাইফুল রাব্বি, তোফাজ্জল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.