Sylhet Today 24 PRINT

বড়লেখায় নতুন ইউএনও খন্দকার মুদাচ্ছির

বড়লেখা প্রতিনিধি |  ২০ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বৃহস্পতিবার (২০ মে) তিনি আনুষ্ঠানাকিভাবে বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরানের কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন।  

বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপপরিচালক পদে পদায়ন হয়েছেন। তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।  

এদিকে নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী দায়িত্ব পালনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.