Sylhet Today 24 PRINT

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, গর্ভপাত

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০২১

সিলেটের জৈন্তাপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে মামলায় এনাম আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনাম উপজেলার রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে। শুক্রবার শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তা করে পুলিশ।

পুলিশ জানায়, পাশ্ববর্তী গ্রামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এনামের। এই সম্পর্কের সূত্রে কিশোরী বিবাহের প্রলোভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে এনাম বিবাহের আশ্বাসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামীকে গ্রেপ্তারে সাড়াশি অভিযান পরিচালনা করে।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ধর্ষণ মামলার আসামী এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেপ্তার করে।
 
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.