Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ মে, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ সোহাগ মিয়া (২৩) নামেরে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সে উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আনিস উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পীরের বাজারে অভিযান চালিয়ে পুলিশ স্কুল ব্যাগে ৩ কেজি গাঁজাসহ সোহাগকে  আটক করে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.