Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে তরুণীর নগ্নছবি প্রকাশের অভিযোগ: তরুণ গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ মে, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্হাপন করে যুবক। এসময় মুঠোফোনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে সে। এক পর্যায়ে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

এ ঘটনায় তরুণীর ভাই ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে আলমগীর হাসান (২০) নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আলমগীর হাসান এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্হাপন করে মুঠোফোনে কিছু ছবি তুলে রাখে। মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে যুবক মেয়েটির পরিবারের কাছে টাকা দাবি করে হুমকি দেয়। মেয়েটির পরিবার টাকা না দেওয়ায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি প্রকাশ করে। এঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ উপজেলার ইসহাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) মির্জা সাফায়াত হোসেন জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে তরুণকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.