Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাধবপুর প্রতিনিধি |  ২২ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে কেএমআরটি একথা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হয়।

শুক্রবার সকালে উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফতেহুল ইসলাম মাষ্টার।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদুল হক শানু মাষ্টার, মো. তাজুল ইসলাম, মো. সামসু মিয়া মাষ্টার, মো. হাবিবুর রহমান, আহাদ মিয়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রবাসী মো. নুরুল হক, সাইফুল ইসলাম জীবন, এনামুল হক নিরব, মাহাতাব উদ্দিন রনি, রুবেল মিয়া, মো. আতিকুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, জসীম উদ্দিন কাশেদ, মো. নাহিদ হোসেন, মো. আবুল কাশেম, মো. লিটন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাওলানা হেলাল মিয়া।

রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন ডা. মাসুদ ইবনে আব্দুল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.