Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকসহ আটক ২

মাধবপুর প্রতিনিধি  |  ২২ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ২২ মে)সকাল ৮ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গেইট এলাকায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফাসহ অভিযান চালিয়ে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা(শ্রী নগর বেপারী বাড়ি) হাবিবুর রহমান এর পুত্র ইব্রাহিম খলীল আকাশ(২৮) এবং চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের নান্নুু মিয়ার পুত্র রাব্বি মিয়া (২১) কে আটক করে।

এসময় তাদের তল্লাশী করে ৫২ বোতল ফেন্সিডিল,৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.