চুনারুঘাট প্রতিনিধি | ২২ মে, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাট বিষপানে এক যুবক মারা গেছেন। নিহত ফারুক মিয়া উপজেলার গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুল হামিদের পুত্র।
জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে ফারুক বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লােকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
মর্গের কাজ সম্পন্ন করে পুলিশ শনিবারে ফারুকের লাশ পারিবারের কাছে হস্তান্তর করেছে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এর সত্যতা নিশ্চিত করেছেন।