Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ৭ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০২১

সিলেট নগরীর দক্ষিণ সুরমার একটি একটি কলোনিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রাত ২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ফেরিঘাট এলাকার লিটন মিয়ার কলোনিতে এ অভিযান চালানো হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ কদমতলি ফেরিঘাট লিটন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য সমবেত হওয়া এজেন্টসহ ৭ জুয়াড়িকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- সাহাজুল ইসলাম রিপন (১৯), মো. ঠান্ডা মিয়া (২৬), হযরত আলী (২৬), বাদশা মিয়া (৩৫), ইব্রাহিম (৩৭), আহমদ আলী (৫২) ও মো. বকুল মিয়া (৩২)।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী।  
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.