চুনারুঘাট প্রতিনিধি | ২২ মে, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক করেছে থানা পুলিশ। একই দিনে অন্য এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মে) সকাল ৭টায় উপজেলার চান্দপুর লোহারপুল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৭কেজি গাঁজাসহ নিজ ঘরে স্বামী স্ত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন - পদ্মা মহালি (২৬) এবং তার স্বামী অজিত রাজবংশী (২৮)।
অপরদিকে চুনারুঘাট থানা পুলিশ একই সময়ে পারকুল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ডাকাত নুহ বাহিনীর প্রধানের ভাতিজা ও তার অন্যতম সহযোগী মো. সুজন মিয়াকে (২৭) আটক করে। সুজন ওই এলাকার দুলাই মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের শনিবারে বেলা ১২টায় হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।