নবীগঞ্জ প্রতিনিধি | ২২ মে, ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নবীগঞ্জ প্রেসক্লাব।
শনিবার (২২ মে) বিকালে নতুন বাজার মোড় আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি এটিএম সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো.আলা উদ্দিন, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মো.সরওয়ার শিকদার, সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, এম.এ মুহিত, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, সদস্য মো.আবু তালেব, মুহিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মো.মুজাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, সাংবাদিক বুলবুল আহমদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মো.তাজুল ইসলাম, দিনরাত নিউজের প্রকাশক আমীর হামজা, সাংবাদিক এটিএম ফোয়াদ হাসান রাজন, মো.আলী হোসেন, মো.সাকিব চৌধুরী, মোফাজ্জল ইসলাম চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, অঞ্জন রায়, মো.ইকবাল তালুকদার, সংবাদপত্র এজেন্ট মো.মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, একজন সিনিয়র সাংবাদিকের এমন হেনস্তা ও কারাবরণ মেনে নেওয়া কষ্টকর। এ পরিস্থিতিতে আমাদের চুপ থাকা মানে দুর্নীতিবাজদের সর্মথন করা। অবিলম্বে আমরা রোজিনা ইসলামের উপর মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।