Sylhet Today 24 PRINT

জীববৈচিত্র দিবস উপলক্ষে লাউয়াছড়ায় আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ মে, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের আর্ন্তজাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে 'জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্ব’-শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা।  

শনিবার বিকেলে লাউয়াছড়ার জানকীছড়া ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যৌথ উদ্যোগে এ সভাটি করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে মুল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।

বাপা কার্যকরী কমিটির সদস্য আব্দুল করিম কিম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বাপা মৌলভীবাজার এর আহবায়ক আ স ম সালেহ সোহেল, হবিগঞ্জ বাপার সাধারণ সম্পাদক মোফাজ্জল সোহেল, লাউয়াছড়া জীব বৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহবায়ক জলি পাল, যুগ্ম আহবায়ক সামছুল হক, কবি জাবেদ ভুঁইয়া, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, স্বেচ্ছাসেবী সংগঠন ‌‌স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থউনাউজাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.