Sylhet Today 24 PRINT

বড়লেখায় সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামরান চৌধুরীর মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী ১৪ নভেম্বর শনিবার রাতে পৌর এলাকার মুরব্বী ও যুবকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।

আর কে লাইসিয়াম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্ভাব্য সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর নুর উদ্দিন, পৌর কাউন্সিলর শামীম আহমদ, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, শিক্ষক রানা চন্দ্র চন্দ, সাবেক ছাত্রলীগ নেতা দিলীপ দে দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.