সিলেটটুডে ডেস্ক | ২৩ মে, ২০২১
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ মৃত্যুবরণ করায় তার আসনটিসহ জাতীয় সংসদের আরও তিনটি আসনের উপনির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার (২৩ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের যে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে, তা বিএনপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।