চুনারুঘাট প্রতিনিধি | ২৩ মে, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে ৫কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ মে) চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার ভোর রাতে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার চাকলাপুঞ্জি ছনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুর্গেশ মোদি (২২) নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত দুর্গেশ ওই এলাকার দীপক মোদির পুত্র। আটককৃত দুর্গেশকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার বেলা ১২ টায় হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।