Sylhet Today 24 PRINT

ছাতকে যুবক হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার, স্বীকারোক্তি

ছাতক প্রতিনিধি  |  ২৩ মে, ২০২১

ছাতকে অজ্ঞাতনামা যুবকের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রী দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের দু’জনকেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৩মে) দুপুরে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র তাজুল মিয়া ওরফে খসরু (৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। বর্তমানে তারা ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া) আবাসিক এলাকার বাসিন্দা।

শনিবার বিকেলে অভিযান চালিয়ে লোবারপাড়া থেকে তাদের আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ মার্চ দুপুরে ২০বছর বয়সী এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া) আবাসিক এলাকার একটি ধানের জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান (পিপিএম) জানান, আসামি তাজুল মিয়া আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিদের রিমান্ডে আবেদন করা হয়েছে, হত্যার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.