Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৪ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুর বিদ্যুতস্পৃষ্ট হয়ে তন্ময় দেব (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছেন।

রবিবার সন্ধ্যায় আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় দেব একই গ্রামের তুলসী দেবের ছেলে।

এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা দিকে তুলসী দেবের বাড়ির পানি তুলার সাবমার্সেল পাম্প কাজের জন্য বাতির সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুরের একটি প্রাইভেট ক্লিনিক নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
আন্দিউরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.