Sylhet Today 24 PRINT

প্রতিরাতে শিশু শিক্ষার্থীদের বলাৎকার করতেন মাদ্রাসা অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২১

প্রায় প্রতিরাতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিজ কক্ষে ডেকে নিতেন মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন। এরপর তাদের বলাৎকার করতেন তিনি।

এতাদিন সবাই চুপ থাকলেও শনিবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এক শিক্ষার্থীর অভিভাবক। এরপর রোববার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন সিলেটের দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার বাড়ি গোলাপগঞ্জে।

রোববার (২৩ মে) রাত ৮টার দিকে মাওলানা দেলওয়ার হোসেনকে তমজিদিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুশিক্ষার্থীদের বলাৎকারের বিষয়টি অধ্যক্ষ স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ওই মাদ্রাসার আবাসিক শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন।  গত শনিবার এই নির্যাতন সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোগ করে তাদের অভিভাবকের কাছে।

এরপর অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে রোবাবর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মাদরাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সোমবার সৈয়দ দেলওয়ার হোসেন আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.