Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি মেনে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২১

স্বাস্থ্যবিধি মেনে সিলেটের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারী  মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগম।

এ সময় তারা বলেন, গণপরিবহন খুলে দেওয়া হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এটি শিক্ষার্থীদের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে যেখানে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাত্ত্বিক বন্দ্যোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম বোরহান উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল আজাদ, এমসি কলেজ শিক্ষার্থী নিন্টু মালাকার, রিংকু মালাকার, নূপুর রায়, সরকারি কলেজ শিক্ষার্থী জুয়েল বক্স, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল, মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.