Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৪ মে, ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ভাগহাতা গাজীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বানিয়াচং থানার (ওসি) মো. এমরান হোসেন জানান, ওই গ্রামের রুমন মিয়া ও এনায়েত মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে কামরুল ইসলাম, হুসাইন ইসলাম, তামিম আহমেদ, সাবাজ মিয়া, মফিজ আলী, হেনা আক্তার, মোস্তফা মিয়া, পারুল আক্তার, জহিরুল ইসলাম, রহিদুল ও শরীফ মিয়াকে হাসাপতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.