Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আন্দোলনের ডাক

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ মে, ২০২১

হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সংকট নিরসন ও নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে এক অবস্থান কর্মসূচি’র ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় পিডিবি প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি আহমেদ কবির আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম শিবলী খান-এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে গ্রাহক ফোরামের সদস্যবৃন্দ শহরবাসীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক এএইচএম শিবলী খান জানান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদের উদাসীনতায় দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী। তিনি যোগদানের পর থেকেই শহরে অসহনীয় লোডশেডিংসহ বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে। দিন দিন এর মাত্রা বৃদ্ধি পাওয়ায় এতে অতিষ্ঠ হয়ে উঠছেন শহরবাসী। প্রখর রৌদ্র ও অসহ্য গরমের কারণে সাধারণ লোকজন বাসা-বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকের বাসা-বাড়ির ফ্রিজ, রেফ্রিজারেটরসহ মূল্যবান আসবাব পত্র বিকল হয়ে পড়ছে। এতে অনেক ক্ষতি সাধিত হচ্ছেন শহরবাসী। সকলে মিলে এখনোই এর নিরসন করা দরকার। অবস্থান কর্মসূচিতে শহরবাসীকে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.