Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২৪ মে, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমাইয়া আক্তার (১৭) নামে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমাইয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আলা উদ্দিনের মেয়ে।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

থানার উপ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান মোবাইলে বলেন, সোমবার দুপুরে উপজেলার ভাটগাঁও গ্রামের আলা উদ্দিনের কলেজ পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার পরিবারের সবার অজান্তে ঘরের ভিতর আড়ার মধ্যে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। অনেকক্ষণ ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তার মা রেজিয়া বেগম ও পরিবারের সবাই মিলে দরজা ভেঙে দেখতে পান গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমাইায়ার মরদেহ। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার মরদেহ সুরতহাল করেছি। সুরতহালে গলায় ওড়না পেঁচানোর দাগ ছাড়া আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হাবিবুর রহমান বলেন, অভিমানে হয়তো সে আত্মহত্যা করেছে। সুমাইয়ার বড় এক ভাই ও ছোট এক বোন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.