Sylhet Today 24 PRINT

পরিদর্শক থেকে এএসপি হলেন সিলেটের দুই পুলিশ কর্মকর্তা

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ মে, ২০২১

বাংলাদেশ পুলিশের ১৮ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। রবিবার (২৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে রয়েছেন সিলেট রেঞ্জ পুলিশের দুইজন ইন্সপেক্টর।

পদোন্নতি পাওয়া সিলেটের দুই ইন্সপেক্টর হচ্ছেন- সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন ভূইয়া ও সুনামগঞ্জ সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্টর মো. সেলিম নেওয়াজ।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.