Sylhet Today 24 PRINT

সিলেট-৩ আসন: বাবুলকে সমর্থন জাপা নেতাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২১

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হতে চান দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবুল।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা প্রাথৃী হিসেবে বাবুলকে সমর্থনও জানিয়েোছেন।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর নাইওরপুলস্থ একটি হোটেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দের এক বৈঠকে বাবুলকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশীরের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সদস্য মো. নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক খান, অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপজেলার জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মী শুভানুধ্যায়ী ও সমর্থকবৃন্দকে আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুলকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুলকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সিলেট-৩ আসনের উন্নয়ন তরান্বিত করার জন্য উক্ত আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.