Sylhet Today 24 PRINT

৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২ টা হতে বিকাল ৩টা পর্যন্ত র‌্যাব ৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। র‌্যার-৯ সঙ্গীয় ফোর্স সহ এসএমপি’র দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যার-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.