Sylhet Today 24 PRINT

গরমের রেকর্ডের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২১

রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা আর টানা অসহনীর গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন স্বস্তি হয়ে নেমেছে বৃষ্টি। বুধবার (২৬ মে) সন্ধ্যার ঠিক পূর্বে সিলেটে এক পশলা বৃষ্টি হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্থি নেমেছে।

এর আগে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে নগরবাসীর মধ্যে হাপিত্যশ দেখা দিয়েছিলো। এই অস্বস্থিকর অবস্থা কিছুটা কাটিয়েছে বিকেলের বৃষ্টি।

প্রায় আদঘন্টা এই বৃষ্টি স্থায়ী ছিলো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতে আরও বৃস্টি হতে পারে।

এরআগে গত ২৪ মে সিলেটে ২০ বছরের রেকর্ডভঙ্গা তাপমাত্রা ছিলো। ওইদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ২৩ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে এই গরমের উৎপত্তি। ঘূর্ণিঝড়ের আয়াশ ইতোমধ্যে উপকূলে আঘাত এনেছে। ঘূর্ণিঝড়ের কারণে সিলেটেও বৃধবার রাতে ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.