Sylhet Today 24 PRINT

নগরের আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ মে, ২০২১

সিলেট নগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ নারী।

বুধবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করে।  

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ নিউজ সুরমা মার্কেটে অভিযান চালিয়ে ২ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জালালাবাদ থানাধীন জঙ্গারকান্দি গ্রামের নূর ইসলামের ছেলে মিলন (২৪) ও জকিগঞ্জের কসকনপুর বিয়াবাই গ্রামের আব্দুল মানিকের ছেলে লিটন আহমদ (২০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.