Sylhet Today 24 PRINT

হাসপাতালে নারীর মরদেহ, পরিচয় জানতে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২১

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে এক নারীর মরদেহ। এই নারীর পরিচয় জানে না কেউ। তার পরিচয় খুঁজছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়স্ক এই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান।    

পুলিশ জানায়, গত সোমবার নগরীর মাছিমপুরের রেদওয়ান আহমেদ রুহান (২৭) নামের এক ব্যক্তি নাম ঠিকানাবিহীন এক বৃদ্ধ মহিলাকে  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মহিলা মঙ্গলবার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মারা যাওয়া ওই নারীর বয়স অনুমানিক ৫০ বছর। গায়ের রং ফর্সা , মাথায় সাদা ছোট চুল আছে । তার উচ্চতা অনুমান ৫ ফিট হবে এবং মুখ মখমন্ডল গোলাটে। তার পরনে রয়েছে গোলাপি  রংয়ের মেক্সি।

লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কেউ যদি মারা যাওয়া ওই নারীর পরিচয় শনাক্ত করতে তাহলে  সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই তজম্মুল আলীর  মোবাইল ফোন ০১৭৩৮-৭৪৭২৬২  নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.