Sylhet Today 24 PRINT

৩য় দাবা প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ১৫ নভেম্বর, ২০১৫

নবাব রোড দাবা ঘর আয়োজিত ও মালিহা এন্টারপ্রাইজের সহযোগিতায় ৩য় দাবা প্রতিযোগিতার ফাইনাল ও বিজয়ীদেও মধ্যে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ নগরীর একটি অভিজাত হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ জাবেদ ও মফিজুর রহমান টিপু পরিচালনায় বিজয়ী বিমল দাস এবং রানার আপ আফজালের হাতে প্রাইজমানী পুরস্কার তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী সৈয়দ ফজলে এলাহী সামস ও বিশেষ অতিথি বিশিষ্ট সমাজ সেবক বেলায়েত হোসেন মোহন।

এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ আহমদ, আমির হোসেন, বিমল অধিকারী, আকাশ আহমদ, পারভেজ আহমদ, আফজল আহমদ, পাভেল আহমদ, পলাশ আহমদ, হারুন আহমদ, হাসান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.