Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ মে, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডের প্রথম খেলায় শমশেরনগর ইউনিয়ন ৫-০ গোলে আলীনগর ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়াiম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মাধবপুর ইউপি চেয়াম্যান পুষ্প কুমার কানু, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো: আনোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.