বিশ্বনাথ প্রতিনিধি | ২৭ মে, ২০২১
সিলেটের বিশ্বনাথে ‘অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পৌর শহরের জানাইয়া মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় লামাকাজি ও বিশ্বনাথ সদর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে লামাকাজী ইউনিয়নকে হারিয়ে বিশ্বনাথ সদর ইউনিয়ন বিজয়ী হয়।
অন্যদিকে দিনের অপর খেলায় দেওকলস ইউনিয়ন টাইব্রেকারে দৌলতপুর ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। আর উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ-সম্পাদক পংকি খান।
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।