Sylhet Today 24 PRINT

ঝুমন দাসের মুক্তি দাবি বাসদের

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২১

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এক বিবৃতিতে  ডিজিটাল নিরাপত্তা আইনে আটক শাল্লা উপজেলা নোয়াগাঁর  ঝুমন দাস আপন এর অবিলম্বে মু্ক্তি দাবি করেন।

বৃহস্পতিবার (২৬মে) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আবু জাফর বলেন,নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার জন্য কোনভাবে ঝুৃমন দাস দায়ী নয়।শাল্লার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ঠেকাতে স্হানীয় প্রশাসন ব্যর্থ হয়েছিল।আবু জাফর বলেন,শুধুমাত্র বিতর্কিত মামুনুল হকের বিরুদ্ধে পোস্টকে কেন্দ্র করে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঝুমন দাস এর ২মাস কারান্তরীনর বিষয়টি দুঃখজনক ও অনভিপ্রেত।

বিবৃতিতে বাসদ সমন্বয়ক আবু জাফর, অবিলম্বে  বাক স্বাধীনতা হরনকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ঝুমন দাস আপন এর মুক্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.